মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. নাছির (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল লোহারপুল এলাকার জামির রাহমানিয়া দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নাছির ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নং দুলালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দুলালপুর গ্রামের মৃত শফিকুল ইসলাম ও মৃত জাহানারা বেগমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা
করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হরিমঙ্গল লোহারপুল এলাকার জামির রাহমানিয়া দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. নাছিরকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন
জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপ্পর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।