মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনের ভেতরে কৌশলে লুকিয়ে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর বাজার থেকে কালিকাপুর বাজারগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন হলেন—দেবীদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধলাহাঁস এলাকার বাসিন্দার জামিল হোসেন (৪২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার বাবুল মিয়া (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল গোপালনগর-কালিকাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটির গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে সিএনজিটির ইঞ্জিনের পাশে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।