ফরিদপুরের সালথায় এসআরবি -এর অ'ভি'যা'ন : প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মা'দ'ক ব্যবসায়ী গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০১:০৮:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০১:০৯:৪৭ পূর্বাহ্ন
  নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান : প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ৩০/১০/২০২৬ তারিখ ফরিদপুর জেলার সালথা থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি। 

এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও এসআরবি-৬ এর সহযোগিতায় অদ্য ৩০/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩.৫০ ঘটিকায় ফরিদপুর জেলার সালথা থানাধীন আড়ুয়াকান্দি এলাকার বালিয়া গট্টি বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় ঝিনাইদহ হতে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশীকালে ১৩৮ (একশত আটত্রিশ) বোতল স্কাফ সিরাপ ও ৩৪২ (তিনশত বিয়াল্লিশ) বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। যার মোট আনুমানিক বাজার মূল্য ১৪,৪০,০০০/- (চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা)। এসময় ১। মোঃ রানা মাতবর (৩৮), পিতা-আমিন উদ্দীন মাতবর, সাং-পালেরচর, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর এবং ২। মোঃ হৃদয় প্রকাশ কামাল হোসেন (২৭), পিতা-হাবিবুর রহমান, সাং-সামন্ত ষাটনলপাড়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’দ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোঃ রানা মাতবর (৩৮)-এর নামে

মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানায় এবং মোঃ হৃদয় প্রকাশ কামাল হোসেন (২৭)-এর নামে ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানায় একটি করে মাদক মামলা রয়েছে। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত রাখবে।

তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]