সোনারগাঁয়ে প্রাইভেটকারের ধা'ক্কা'য় অটোরিকশার যাত্রী নি'হ'ত, গুরুতর আ'হ'ত ২

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১২:৫৬:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১২:৫৭:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:

তাওলাদ হোসাইন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজের ঢাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আলম মিয়া (৫৫)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কিশোরগাড়ি এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজন হলেন—মো. মনজু ও রোজিনা। মামলার

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে দুই যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কাঁচপুর ব্রিজের ঢাল এলাকায় পৌঁছালে ঢাকা মেট্রো-গ-২৯-৮৯১৯ নম্বরের একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মো. আলম মিয়া, মো. মনজু ও রোজিনা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মো. মনজু ও রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. হৃদয় মিয়া বাদী হয়ে প্রাইভেটকারের চালক ফারুক হোসেনকে (৩৫) একমাত্র আসামি করে সোনারগাঁ থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ৫৭, তারিখ ২৬ অক্টোবর ২০২৩। অভিযুক্ত চালক ফারুক হোসেন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাহারপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। সোনারগাঁ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]