নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুল এলাকায় আবু হাসান (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। নিহত আবু হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকায়। তার বাবার নাম ইসলাম উদ্দিন। তিন ভাইবোনের মধ্যে হাসান ছিল দ্বিতীয়। গত এক মাস ধরে পরিবারের সঙ্গে রাজধানীর হাতিরপুল এলাকার একটি ভাড়া বাসায় থাকত সে। হাসানের মামি স্বপ্না বেগম জানান, ছোটবেলা থেকেই হাসান মানসিক সমস্যায় ভুগছিল। তার মধ্যে উদাসীনতা ও চঞ্চলতা ছিল। তাকে ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি করা হলেও সেখানে থাকতে চাইত না। ওই মাদরাসায় প্রায় দুই মাস ছিল সে। পরে গ্রামে নিয়ে আরেকটি মাদরাসায় ভর্তি করা হলে কান্নাকাটি শুরু করে। ছেলের কষ্টের কথা বিবেচনা করে তার বাবা এক মাস আগে আবার ঢাকায় নিয়ে আসেন। স্বপ্না বেগম আরও জানান, শুক্রবার সন্ধ্যার কিছু পর পরিবারের সদস্যরা ঘরের একটি কক্ষের ভেতরে হাসানকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।