ময়মনসিংহে চ'ল'ন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৯:০৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৯:০৪:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় ইঞ্জিনসহ ৩টি বগি নিয়ে প্রায় ২ কিলোমিটার এগিয়ে যায় ট্রেনটি। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ইঞ্জিনের সঙ্গে ক, গ ও ঘ বগি যুক্ত থাকলেও খ, পাওয়ার কার, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ ও ড বগিগুলোর হুক ভেঙে পেছনে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওসি আরও জানান, চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে পেছনের দিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়। এরপর ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের প্রচেষ্টায় বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে গফরগাঁও উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ২টি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। ওই ট্রেনের ত ও থ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]