অটোরিক্সার ধা'ক্কা'য় সড়কেই প্রা'ণ হা'রা'ল মাইশা

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৭:০৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৭:০৬:০১ অপরাহ্ন
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধি

গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন ভূমি অফিসের সামনে। দুর্ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও পুশি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত রনি ও মাহিমা বেগমের কন্যা মাইশা। ঘটনার দিন দুপুরের চরবিশ্বাস ভূমি অফিসের

সামনে নানা জলিল মোল্লার দোকান থেকে বের হয়ে একা রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সার ধাক্কায় ঘটনাস্থলেই মাইশা প্রাণ হারায়। অটোরিক্সা চালকের নাম মো. সজিব তার বাড়ি চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরআগস্তি গ্রামে। এবিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুটির পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের দাবি করছেন। কিন্তু পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]