কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জ'রি'মা'না

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৫:০৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৫:০৬:৩৭ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ বাজারের এক শ্রেণির ব্যবসায়ী ফুটপাতের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে পথচারীরা ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন। ফলে কাউখালী বন্দরের এমনিতেই সংকীর্ণ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার

ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। কোনো ব্যবসায়ী যেন ফুটপাত দখল করে মালামাল রেখে ব্যবসা পরিচালনা না করেন। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,৩০/১০/২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]