টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৪:২৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৪:২৪:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে চার ওভার বল করে ২৯ রানে ১ উইকেট নিলেন রশিদ খান। ওই এক উইকেট শিকার করেই নতুন ইতিহাস লিখলেন আফগানিস্তানের লেগস্পিনার। জিম্বাবুয়েকে রান তাড়া করতে পাঠিয়ে নবম ওভারে উইকেটকিপার ব্যাটার তাদিনওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করেন রশিদ। তাতে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক ছোঁন তিনি। ২৮ বছর বয়সী স্পিনার তার ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাইলফলক ছুঁলেন। ১৩.৯৬ গড় ও ৬.১৩ ইকোনমি রেটে এই ইতিহাস গড়লেন আফগান তারকা। ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের টিম সাউদিকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হন রশিদ। এই বছরের শুরুতে ৭০০ উইকেট পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ উইকেটশিকারি হয়েছিলেন রশিদ। মারুমানির

নেওয়া উইকেটটি ছিল এশিয়ায় তার ১৫০তম। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ৭৯টি। ২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক হয়েছিল রশিদের। ক্রিকেটের ছোট সংস্করণে তিনি অন্যতম ভয়ঙ্কর বোলার হিসেবে নিজেকে তৈরি করেছেন। যার ধারাবাহিকতায় প্রথম বোলার হিসেবে দুইশ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক হলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]