মাথায় আ'ঘা'ত পেয়ে ছি'ট'কে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০২:৩৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০২:৪১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন জাকের আলি। মুমিনুলের চোটের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল

ইসলাম খান জানান, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পেয়েছেন মুমিনুল। পরবর্তীতে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচের বাকি সময়ের জন্য তার কনকাশন সাব বা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন জাকের আলী অনিক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]