প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি কেন, জানতে কমিটি

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০২:১৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০২:২০:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি
জাপানের নারিতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (৩০ অক্টোবর) এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছে। অফিস আদেশে কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং

এর ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায় নিরূপণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মুহূর্তে বিজি-৩৭৭ ফ্লাইটে এ ত্রুটি দেখা দেয়। ফ্লাইটে ওঠার পরও একপর্যায়ে নেমে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরবর্তীতে ত্রুটি সারিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর ফ্লাইটটি উড্ডয়ন করে। বৃহস্পতিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]