কাউখালীতে প্রবীণ আলেম বদরপুরী হুজুরের ই'ন্তে'কা'ল, বিভিন্ন মহলের শো'ক

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০১:০৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০১:০৫:৫২ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা প্রবীণ আলেম, উপজেলা সদরের উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও নাঙ্গলী ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা আবু বকর ছিদ্দিক ওরফে বদরপুরী হুজুর (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)

মাগরিবের নামাজের পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় কাউখালী সদরের বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রবীণ এই আলেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির এবং সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের

মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,৩০/১০/২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]