রাজধানীর যাত্রাবাড়ীতে এসআরবি-১০ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ যাত্রীবাহী বাস হতে দম্পতি গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১২:৫৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১২:৫৯:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে এসআরবি-১০ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ যাত্রীবাহী বাস হতে দম্পতি গ্রেফতার ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে

অদ্য ২৯ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৯/১০/২০২৬ তারিখ সময় আনুমানিক ১৩.৫০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় কুমিল্লা হতে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস তল্লাশীকালে ০৬ কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার টাকা), সহ এক দম্পতিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। ফয়েজ আহমেদ(২৭), পিতা- মৃত শহিদুল হক এবং ২। সুয়াইয়া আক্তার(১৯), স্বামী- ফয়েজ আহমেদ, উভয় সাং— বালিয়াহুরা, ইউপি-বায়েক, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত রাখবে। *তপন সরকার* *সিনি. সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]