ঢাকায় শুক্রবার বিকেলে হতে পারে বৃষ্টি

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১০:২১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১০:২২:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

টানা কয়েকদিনের গরমে হাঁসফাঁস ঢাকার জনজীবন। গত কয়েকদিনের তুলনায় আজ বৃহস্পতিবার আকাশ মেঘলা ছিল। সূর্যের প্রখরতাও তেমন ছিল না। তবে আকাশ মেঘলা থাকলেও ঝরেনি বৃষ্টি। এমন অবস্থায় ভ্যাপসা গরম এখনো রয়ে গেছে। তবে কাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলের দিকে ঢাকায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে এ তথ্য। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকবে। আর শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা ৬৬ শতাংশ। সবমিলিয়ে প্রায় এক ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। কালকে ঢাকায় দিনের

তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে মনে হতে পারে ৩৫ ডিগ্রি আর রাতের দিকে তাপমাত্রা নেমে আসবে ২৪ এর ঘরে। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, রাতেও বৃষ্টি হওয়ার অল্প সম্ভাবনা আছে রাজধানীতে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]