আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষেরচারা, পোনামাছ অবমুক্ত ও খাবার বিতরণ

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩৫:৩৭ অপরাহ্ন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের উদ্যোগে গাছের চারা, পোনা মাছ অবমুক্ত ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘি বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গাছের চারা ও খাবার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, সিহাব চৌধুরী, যুবদল নেতা ফেরদৌস হোসেন, জুলফিকার আলী, নয়ন হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এখলাছ হোসেন, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস ছালাম তারা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আকবর খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জুয়েল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক রায়হান শরিফ রানা, যুগ্ম আহবায়ক রুবেল সরকার, কৃষকদল নেতা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুন, মহিলা দল নেত্রী মুনজিলা, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজললুর সাগর, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক তামিম হোসেন, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন মধু, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, আবুল বাসার, রাজু আহম্মেদ, নশরতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম, কুন্দগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, চকলেট, যুবদল নেতা কাশেম আলী, নূর ইসলাম, মুরাদ হোসেন, সাব্বির হোসেন, শুভ হোসেন, তরিকুল ইসলাম, ফারুক হোসেন, সাব্বির হোসেন, জিহাদ হোসেন, আব্দুল মালেক, আলী হাসান, রুবেল হোসেন, ইমরান হোসেন, সালমান হোসেন, মাসুম বিল্লাহ, তালেব হোসেন, জুয়েল হোসেন, মামুন হোসেন, ফারুক সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]