ঘাটাইলে জেলাপ্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৯:৫৫ অপরাহ্ন
মোঃ সবুজ সরকার সৌরভ,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও ব্যক্তি বর্গের সাথে ঘাটাইলে বিভিন্ন সমস্যা, সমাধানের বিষয় নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের (ডিসি) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯অক্টোবর)সকাল১০টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক(ডিসি) আবু সাঈদ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, প্রকৌশলী শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান খান, , প্রাথমিক শিক্ষা অফিসার

মোঃ রাফিউল ইসলাম, উপজেলা পরিবার, পরিকল্পনা (পঃপঃ)কর্মকর্তা বার্নাবাশ হাসডাক ,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]