কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অ'ভি'যা'ন, মা'দ'ক মামলায় একজনের ১ বছরের বিনাশ্রম কা'রা'দ'ণ্ড

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:৫৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:০৪:৩৬ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রুস্তম মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁকে ১০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)

বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত রুস্তম মিয়া বড়কাউ এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ১৯/২০২৬ নম্বর মামলায় তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে কালীগঞ্জ থানার এসআই হায়াতুর রহমান এবং বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]