ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল'র উপর হামার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:২১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:২৩:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল'র উপর সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ইন্টার্ন ডাক্তার কর্তৃক বরবর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানিয়েছে ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। আজ বৃহস্পতিবার নগরীর মধুবনস্থ নিজস্ব কার্যালয়ে জরুরি সভায় এই প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, আমাদের সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, পেশাদার ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সাংবাদিক নিবেন্দু তালুকদারের ওপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদল ইন্টার্ন চিকিৎসক বর্বর কায়দায় হামলা চালিয়েছেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং নগ্ন হস্তক্ষেপ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চিকিৎসকদের কাজ হচ্ছে মানুষের সেবা করা এবং জীবন বাঁচানো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ তারা সেবামূলক পেশাকে ভুলে ক্ষমতার অপব্যবহার করছেন। ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাতে সাংবাদিক, রোগী এবং রোগীর স্বজনেরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। এই নৈরাজ্য আর চলতে দেওয়া যায় না। আমরা অবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায়, সাংবাদিক সমাজ চুপ করে বসে থাকবে না দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জরুরি সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয়

কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক এস এম সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী, আজমল আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]