স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৭০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী ৭০ শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।