নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে এসআরবি-১০ এর মাদক বিরোধী অভিযান: প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা মূল্যের ৪৫০৫ পিস ইয়াবা’সহ ০১ জন গ্রেফতার।* ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৮/১০/২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে বিপুল পরিমান মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৮/১০/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২.১০ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড় এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৫০৫ (চার হাজার পাঁচশত পাঁচ) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ১৩,৫১,৫০০/- (তের লক্ষ একান্ন হাজার পাঁচশত টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম লাভলী আক্তার @ সাথী(২৬), পিতা- আলতাফ দেওয়ান, সাং— কাজলাকাঠী, ইউপি- দাড়িয়াল, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল বলে জানা যায়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষ