বেতন বাড়ানোর দাবি: পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:৫৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:৫৩:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। পরে দুই ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন তারা। শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

বহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক ছাড়েন তারা।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে নেমেছিলেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে তারা সড়ক থেকে সরে যান।

 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]