ছেলে-মেয়ে ঢাকায়, গ্রামে বসতঘরের বিছানায় পড়ে ছিল বাবার অ'র্ধ'গ'লি'ত ম'রদে'হ

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:৫২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:৫২:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বরিশালের গৌরনদীতে বসতঘরের তালাবদ্ধ কক্ষ থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল খালেক খন্দকার একই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে।

 

জানা যায়, কর্মসূত্রে আব্দুল খালেক খন্দকারের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থাকেন। এখানে বাড়িতে একাই বসবাস করতেন তিনি। কয়েক দিন ধরে তাকে দেখতে না পেয়ে এবং ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে তারা এসে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম সরদার জানান, আব্দুল খালেক বিল্বগ্রাম বাজারে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবারের পর তাকে আর বাজারে দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় প্রতিবেশীরা তার বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। সন্দেহ হলে ঘরের কাছে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

 

তিনি উল্লেখ করেন, খবর পেয়ে গৌরনদী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় বিছানায় পড়ে থাকা অবস্থায় ওই বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ করা দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা অবস্থায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

 

বৃদ্ধ খালেক ঘরে একাই বসবাস করতেন উল্লেখ করে ওসি আরও জানান, তার এক ছেলে ও এক মেয়ে কর্মসূত্রে ঢাকায় থাকেন। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]