দেশের ৪ সমুদ্রবন্দর থেকে নামলো স'তর্ক সংকেত

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:১৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:১৮:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে- সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

 

এদিকে, বৃহস্পতিবার রাতের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

 

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]