কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আব্দুর রউফ ও তাঁর স্ত্রীর বি'রু'দ্ধে দু'দ'কে'র মা'ম'লা

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:১০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:১১:২৮ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্যআব্দুর রউফ ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনেরঅভিযোগে পৃথক দু'টি মামলা করেছেদুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে আদালতে এ মামলা দু'টি করেন। মামলার সূত্রে জানা গেছে, সাবেক এমপি আব্দুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে

অসংগতিপূর্ণ ২ কোটি ৬৫ লক্ষ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পেয়েছে দুদক। অন্যদিকে, তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩৯ লক্ষ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে পৃথক দু'টি মামলা করা হয়েছে। এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদসহ বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় মামলা করা হয়েছে। ছবি : সংগৃহিত

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]