হিজলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১২:২১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১২:২২:১৭ অপরাহ্ন
হিজলা (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার হিজলা উপজেলায় ২৮ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে হিজলা উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি স্থায়ী কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সুশৃঙ্খলভাবে অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন হিজলা উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।অনুষ্ঠানে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আমির বাঘা-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল সরদার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময়

অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে রাজপথে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।,

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]