নেতানিয়াহু নির্বাচনে হে'রেছেন তবে পুরোপুরি পরা'স্ত হননি

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে হেরেছেন ঠিকই, তবে পুরোপুরি পরাস্ত হননি বলেই মনে হচ্ছে ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফলাফল দেখে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিডল ইস্ট আই এর এক বিশ্লেষনী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

 

নেতানিয়াহু মনে করছেন, তিনি ইহুদি ভোটারদের কাছে যে প্রস্তাব রেখেছিলেন—যুদ্ধ অব্যাহত রাখা এবং জরুরি অবস্থা বজায় রাখা—তা দেশের জনগণ গ্রহণ করেছে।

 

নেতানিয়াহু ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের নেতৃত্বের হামলাটি তার ব্যর্থতা ছিল না, বরং তার পেছনে মূল দায় ছিল সামরিক বাহিনীর।

 

তার ভাষ্য অনুযায়ী সামরিক নেতৃত্বের ব্যর্থতার পর তিনি এগিয়ে এসেছিলেন এবং ইসরায়েলকে ৭ অক্টোবরের আগের চেয়ে অনেক বেশি নিরাপদ স্থানে রূপান্তর করেছেন। ভোটারদের মধ্যে এই বক্তব্যের ব্যাপক প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

 

অবশ্য ২০২২ সালের আগের নির্বাচনের তুলনায় নেতানিয়াহু এবং তার সহযোগীরা ভোটে আসন হারিয়েছেন। তার নেতৃত্বাধীন জোট প্রায় আট থেকে দশটি আসন হারিয়েছে এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারা ব্যর্থ হয়েছে।

 

তবে এর মাধ্যমে তিনি বিরোধী পক্ষের তথাকথিত ‘পরিবর্তনের প্রচারণা’ চালানো গোষ্ঠীটিকেও সংখ্যালঘু আসনে আটকে দিতে সক্ষম হয়েছেন।

 

এই নির্বাচনের সবচেয়ে বড় এবং ইতিবাচক দিক হলো ফিলিস্তিনি দলগুলোর যৌথ জোট জয়েন্ট লিস্টের অভাবনীয় সাফল্য, এবং তুলনামূলক কম হলেও মনসুর আব্বাসের নেতৃত্বাধীন রাম দলের উল্লেখযোগ্য অগ্রগতি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]