কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:৫১:১৬ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে জমকালো আয়োজনে পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে দলের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। উপজেলা

যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শারিফুল আজম সোহেলের সঞ্চালনায় শোভাযাত্রা ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাওলাদ হোসেন মইনসহ উপজেলা বিএনপি ও

অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর। তারিখ,২৮/১০/২০২৬।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]