ইরানের বিরু'দ্ধে যু'দ্ধ যুক্তরাষ্ট্রকে ‘দুর্বল’ করেছে : ওবামা

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইরানের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের সামরিক পদক্ষেপ দেশকে আগের চেয়ে ‘আরও বেশি দুর্বল’ করে তুলেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়ার আটলান্টার কাছে মরোতে ভোটারদের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

 

তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র ছিল না উল্লেখ করে ওবামা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শুরুর সিদ্ধান্তের যৌক্তিকতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, তার প্রশাসন তেহরানের সঙ্গে যে ২০১৫ সালের চুক্তি স্বাক্ষর করেছিল, তা দেশটির পারমাণবিক কর্মসূচিকে সাফল্যের সঙ্গে সীমিত করেছিল।

 

কূটনীতির ওপর জোর দিয়ে ওবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়নি। আমি কূটনীতিতে নিয়োজিত হয়েছিলাম।’

 

এই যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে ওবামা বলেন, ‘আমাদের মিত্র এবং ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। আমেরিকানরা নিহত হয়েছে। শত শত আমেরিকান আহত হয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে গেছে, যা আমাদের আরও দুর্বল করে তুলেছে এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের এখন ভেটো ক্ষমতা রয়েছে।’

 

তিনি আরও যোগ করেন, ‘এ কারণেই তেলের দাম বেড়ে গেছে।’






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]