বাড়ির উঠান থেকে ভোররাতে সিএনজি চু'রি

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১০:১৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১০:১৪:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির সামনে রাখা একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ধোরলা এলাকার আব্বাস আলী ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া অটোরিকশাটির মালিক মো. হোসেন।

তাঁর ছেলে সম্রাট জানান, প্রায় এক মাস আগে চার লাখ ১০ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কেনেন তাঁর বাবা। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গাড়িটি বাড়ির সামনে রাখা হয়েছিল। পরে ভোররাতে সেটি চুরি হয়ে যায়। সম্রাট বলেন, বাড়িতে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখে কাপড় বাঁধা দুই যুবককে দেখা গেছে। তাঁদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩২ বছর। বাড়ির সামনে পাশাপাশি রাখা দুটি সিএনজি অটোরিকশার মধ্যে একটি নিয়ে যায় তারা। চুরি

হওয়া অটোরিকশাটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম-থ-১৪-৪৮৮২। সবুজ ও হলুদ রঙের গাড়িটির ইঞ্জিন নম্বর AZZWKE13230 এবং চেসিস নম্বর MD2A27AY5KWE86961। এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অটোরিকশার মালিকপক্ষ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]