পিতার আদর্শে জনসেবায় ইকবাল কবির, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্র'ত্যা'শা

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৮:৩৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৮:৩৯:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৩ নম্বর পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী মরহুম অ্যাডভোকেট নুরুল ইসলাম ভূঁইয়ার জনসেবার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাঁর ছেলে মানবাধিকারকর্মী ও সাংবাদিক মো. ইকবাল কবির। অ্যাডভোকেট নুরুল ইসলাম ভূঁইয়া ১৯৭৩ সালে পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা বিস্তার, সড়ক যোগাযোগের উন্নয়ন, দুর্যোগে ত্রাণ বিতরণ এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখেন। নিজ গ্রাম বাড়লায় তাঁর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়টি পরবর্তী সময়ে সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। পিতার পথ অনুসরণ করে ইকবাল কবিরও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ২০২১ সালে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার, ২০১১ সালে চক্ষু চিকিৎসাসেবা এবং নারীদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার মতো উদ্যোগের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ ২০২৬ সালের ১৬ মে বাইতুল হিকমাহ কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইকবাল কবির নিরাপদ সড়ক চাই-এর নেত্রকোণা জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাবের নেত্রকোণা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং NABO NEWS 24-এর নেত্রকোণা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তাঁর দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি

এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচিত হলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং অবহেলিত মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]