সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গলাচিপার আয়োজনে উপজেলার ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন'। অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাঈয়ুম, উপজেলা মাধ্যমিক একাডেমিক
সুপারভাইজার মো. আবু সাঈদ কালাম, ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং সমাজসেবক অ্যাডভোকেট মামুন খান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম
সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।