সাড়ে ৪ কোটি টাকার অ'বৈধ সম্পদ: কুষ্টিয়ার সাবেক এমপি রউফ ও তার স্ত্রীর বি'রুদ্ধে দুদকের মা'মলা

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৩১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৩১:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় চার কোটি পাঁচ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা দুটি করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন ও নিজ দখলে রাখার সুস্পষ্ট প্রমাণ পায় দুদক।

 

অন্যদিকে, তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা মেলে। স্বামী ও স্ত্রী উভয়ের বিরুদ্ধেই অবৈধ সম্পদ অর্জন ও তা গোপন রাখার দায়ে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়।

 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী বুলবুল আহমেদ জানান, সাবেক সংসদ সদস্যের নির্বাচনী হলফনামায় উল্লেখিত সম্পদের হিসাব এবং দুদকের মাঠ পর্যায়ের সরেজমিন অনুসন্ধানের মধ্যে ব্যাপক গরমিল পাওয়া গেছে। দীর্ঘ অনুসন্ধান শেষে ঘোষিত আয়ের বাইরে বিশাল অঙ্কের অতিরিক্ত সম্পদ অর্জনের সুস্পষ্ট প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]