স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৫:৩১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:৩১:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে এখন পর্যন্ত তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার হলরুমে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

মাদক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদকের সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না।’

মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরা সম্পৃক্ত বলেও অভিযোগ করেন তিনি।

 

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকারদলীয় নেতাকর্মীদের দৌরাত্ম্য ঠেকানো না গেলে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

 

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না।’ গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]