জামায়াত নেতা শামীম আহসানের চিকিৎসার খোঁজখবর নিলেন অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০২:৪৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০২:৫২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটা উপজেলার কিরণপুর হাই স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক ও বরগুনা জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকায় তাঁর ভাইয়ের বাসায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বুধবার (২৮ অক্টোবর) তিনি শামীম আহসানের বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চলমান চিকিৎসার বিষয়ে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেখ নেয়ামুল করিম

সহ সভাপতি (শিল্প ও বানিজ্য বিভাগ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বিএনপি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা শামীম আহসান। পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে তাঁকে তাঁর ভাইয়ের বাসায় রাখা হয়েছে। তবে তাঁর চিকিৎসা এখনো চলমান রয়েছে। শামীম আহসানের দ্রুত সুস্থতা কামনা করে অ্যাডভোকেট মুয়াযযম

হোসাইন হেলাল তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে এ ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচারের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]