লালমনিরহাটে এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অভিযানে ১২২ বোতল এবং ৪.৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ছয়জন গ্রে'ফ'তা'র

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০২:১৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০২:১৭:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটে লালমনিরহাটে এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অভিযানে ১২২ বোতল এবং ৪.৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ছয়জন গ্রে'ফ'তা'রএসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১২২ বোতল এবং ৪.৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ছয়জন গ্রেফতার ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। লালমনিরহাটের হাতীবান্ধা এবং কালীগঞ্জে পৃথক অভিযানে ১২২ বোতল এসকাফ এবং ৪.৫ লিটার খোলা এসকাফ সিরাপসহ ০৬ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স

ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। ৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল ২৭ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০৯.১০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন মিলন বাজারে মোঃ মাজেদুল ইসলাম এর মুদি দোকানে অভিযান পরিচালনা করে চার বোতল এসকাফ সিরাপ জব্দ করে


এসময়, দোকানের মালিক মোঃ মাজেদুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল কাদের, গ্রাম-পূর্ব সারডুবি, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট'কে গ্রেফতার করা হয়। ৪। পৃথক অপর একটি অভিযানে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ২৮ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ আয়নাল শেখ (৪২), পিতা- মৃত আব্দুল শহিদ শেখ এর বাড়িতে তল্লাশী করে খাটের নিচে থেকে ৪৭ বোতল এসকাফ এবং ৪.৫ লিটার খোলা (লুজ) এসকাফ সিরাপ জব্দ করে। এসময়, রুদ্রেশ্বর গ্রামের মৃত আব্দুল শহিদ শেখের ছেলে মোঃ আয়নাল শেখ (৪২) এবং মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ রব্বানি (৩৩)কে গ্রেফতার করা হয়। ৫। অপর একটি অভিযানে একই তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর আভিযানিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর খামারভাতি গ্রামের আবু তাহেরের বাড়িতে অভিযান পরিচালনা করে ৭১ বোতল এস্কাফ জব্দসহ ঐ গ্রামের মোঃ আবু তাহের (২৯), পিতা-গোলাম মোস্তফা, মোঃ শামীম (২৩), পিতা-মোঃ আলমাস আলী এবং মোঃ মশিয়ার (২৩), পিতা-আঃ মান্নান'দের গ্রেফতার করা হয়। ৬। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]