রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধা'ক্কা, নি'হ'ত ৩

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০১:৪৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০১:৪৬:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১৮ জন।

 

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে ওই এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে আইল্যান্ডে গিয়ে আবার ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়।

 

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।’

ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]