নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অ'বৈ'ধ দখলের অ'ভি'যো'গ, বি'লু'প্তি'র পথে ঐতিহ্য

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০১:১১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০১:১৩:৩৭ অপরাহ্ন
রাজশাহী বিভাগীয় প্রধানঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়াড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামাগাড়ী বাজারে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি চক্র প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শনটির নির্দিষ্ট সম্পত্তি দখল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এবং সরকারি এই সম্পত্তি অবৈধ দখলমুক্ত

করতে অবিলম্বে নাটোর জেলা প্রশাসক, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কাচারীঘরের সম্পত্তি উদ্ধার এবং এর ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]