ধনবাড়ীতে মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে তিনজনের কা'রা'দ'ণ্ড

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১২:১৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১২:১৯:২৪ অপরাহ্ন
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার যদুনাথপুর ইউনিয়নে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় কয়েকজন

বাসিন্দা বলেন, মাদক যুবসমাজের জন্য বড় হুমকি। মাদকের কারণে ব্যক্তি ও পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক অবক্ষয়ও বাড়ছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]