সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি ‘
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মাদ্রাসার শিক্ষকসহ দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন অভিযান চালিয়ে এ অনিয়মের প্রমাণ পান। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে মোবাইল কোর্ট
পরিচালনাকালে নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ জব্দ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপস্থিত ছিল। পরে রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকার তিনটি মাদ্রাসা ও এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিতরণ করা মাছের মধ্যে একটি মাদ্রাসার প্রতিনিধি মাছগুলো প্রতিষ্ঠানে না নিয়ে বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি জানার পর রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানাগুলোতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মোহাম্মদ
ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদ্রাসাটি আবাসিক নয় এবং তিনি বিতরণের জন্য পাওয়া মাছ নিজের বাড়িতে নিয়ে গেছেন। মো. আব্দুল্লাহ জানান, তিনি ও আবুল হোসেন (৫৫) মাছগুলো ভাগাভাগি করে নিয়েছেন। অন্য দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাছগুলো প্রতিষ্ঠানে না দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় দুজনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।