কেন্দুয়ায় কৃষকের সার পা'চা'র'কা'লে জ'ব্দ, চালক প'লা'ত'ক

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৯:৩৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৯:৩৮:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় পাচারের সময় ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চিরাং-তাড়াইল সড়কের মোজাফরপুর সীমান্ত এলাকায় একটি টমটম গাড়ি থেকে এসব সার জব্দ করা হয়। এ সময় গাড়িটি ফেলে চালক পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি টমটম গাড়িতে করে ডিএপি সার তাড়াইল উপজেলায় নেওয়া হচ্ছিল। মোজাফরপুর সীমান্ত এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন গাড়িটিতে থাকা সার আটক করেন। পরে খবর পেয়ে পেমই

তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২ বস্তা সার জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় কৃষকদের অভিযোগ, কেন্দুয়া উপজেলায় চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে বাড়তি দাম দিয়েও সার সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। এমন পরিস্থিতিতে কৃষকদের জন্য বরাদ্দ করা সার কিছু অসাধু ডিলার অন্য উপজেলায় বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কৃষক মজিবুর রহমান অভিযোগ করেন, মোজাফরপুর বাজারের হোসাইন নামের এক ডিলার এসব সার অন্য উপজেলায় পাচারের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পেমই তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]