যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৯:০০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৯:০০:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে বিশ্বাসী নয়, বরং রাজপথের আন্দোলন-সংগ্রামে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

যুবদলের দীর্ঘ ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, "আজ জাতীয়তাবাদী যুবদল ৪৮ বছরে পা দিল। দেশের সকল ক্রান্তিলগ্নে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে এই সংগঠন। বিগত দিনে যুবদলের নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এমনকি বোমা মেরে পঙ্গু করে দেওয়া হয়েছে। তবে এত অত্যাচার ও নিপীড়নের পরেও যুবদলকে কখনো দমিয়ে রাখা যায়নি।"

 

জুলাই-আগস্টের আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, "যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ আমাদের ভূমিকা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সে সময় সংবাদমাধ্যমের ওপর কঠোর নজরদারি থাকা সত্ত্বেও যেটুকু তথ্য প্রকাশিত হয়েছিল, তাতেই প্রমাণ হয় যুবদল রাজপথে কীভাবে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে দিয়েছিল।"

 

একটি মহল সোশ্যাল মিডিয়ায় যুবদলকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে উল্লেখ করে নয়ন বলেন, "একটি রাজনৈতিক মহল যুবদলের শক্তিতে হিংসা করে ও ভয় পায়। এ কারণেই তারা যুবদলকে নিয়ে ফেসবুকে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে। তবে যুবদলের নেতাকর্মীরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তারা কোনো গোপন বা গুপ্ত হামলায় বিশ্বাস করে না, তারা জীবন বাজি রেখে অন্যায়ের প্রতিবাদে বারবার রাজপথে নামতে জানে।"

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]