শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:৫৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:৫৬:০৬ অপরাহ্ন
‎ ‎মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি, ‎

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শেরপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ‎

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ‎ ‎শোভাযাত্রা শেষে থানা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শেরপুর জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা। এ ছাড়া আরো বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ জেলা যুবদলের অন্যান্য নেতারা। ‎ ‎বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ‎ ‎শেরপুর জেলা যুবদলের নবগঠিত

কমিটির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ‎ ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ

শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে শেরপুর জেলা যুবদল তাদের সাংগঠনিক উপস্থিতি তুলে ধরে। কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]