সোনারগাঁয়ে ৯ কেজি গাঁ'জা'স'হ ৩ মা'দ'ক ব্যবসায়ী গ্রে'প্তা'র

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:১৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:২১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার

তাওলাদ হোসাইন নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানা পুলিশ ৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১:২৫ ঘটিকার সময় পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার কাছে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে একটি অভিযান চালায়। অভিযানে কসটেপে মোড়ানো বিভিন্ন প্যাকেটে রাখা সর্বমোট ৯ কেজি (৪+৩+২ কেজি) গাঁজাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ১.ফয়সাল ওরফে জুজু (২৯): পিতা- আব্দুল লতিফ, গ্রাম- শিমরাইল, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।২.আরিফ (২৩): পিতা- মোহন মিয়া, গ্রাম- কুঠি জাজিয়ারা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।৩. মোঃ শাকিল (৩৭): পিতা- মোঃ জবেদ আলী, গ্রাম- ছুটিভাগবাউল, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য

নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]