মেয়ের মৃ'ত্যু'র পর গর্ভের সন্তানসহ মা'রা গেলেন আদুরি

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:১৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:১৩:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ীতে দূরপাল্লার বাসের ধাক্কায় ছয় বছরের শিশুর মৃত্যুর পর এবার চিকিৎসাধীন অবস্থায় গর্ভের সন্তানসহ মারা গেছেন মা আদুরি বালা (২৩)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের শ্বশুর দুলাল চন্দ্র মালি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আদুরি বালার ছয় বছরের মেয়ে মনিকা মালি। আশঙ্কাজনক অবস্থায় আদুরি বালা ও তার স্বামী অনন্ত মালিকে (২৬) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সকালে মারা যান সাত মাসের অন্তঃসত্ত্বা আদুরি বালা।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে অটোযোগে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথে কাঁঠালবাড়ী এলাকায় পৌঁছালে ‘পিংকি পরিবহন’ নামের একটি ঢাকাগামী বাস তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে অটোরিকশাচালক মোজাম্মেলও (২৯) গুরুতর আহত হন।

 

একই দুর্ঘটনায় নাতনি ও সাত মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূকে হারিয়ে দিশেহারা দুলাল চন্দ্র মালি বলেন, ‘আমার নাতনি কাল রাতে মারা গেছে। আর বৌমা আজ সকালে না-ফেরার দেশে চলে গেল। ছেলেটির অবস্থাও আশঙ্কাজনক। আমাদের পরিবারটা শেষ হয়ে গেল।’

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘাতক বাসটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]