শিশুকে মাটিতে আ'ছাড় মে'রে হ'ত্যা'র দা'য়ে ইতালি প্রবাসীর যাব'জ্জী'বন

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:০১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:০১:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে জাহাঙ্গীর আলম নামে এক ইতালি প্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিহত শিশুটির বাবা আবু তাহেরের সঙ্গে আসামির পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ রয়েছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় দেন। মামলায় ১৩ জনের সাক্ষী ও প্রায় এক বছরের বিচারিক কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করা হয়।

 

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সকালে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার ও উচ্চার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আলীকে তুলে মাটিতে আছাড় মারার অভিযোগ ওঠে ইতালি প্রবাসী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। তার মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হলে পথেই শিশুটি মারা যায়। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুটির বাবা আবু তাহেরের সঙ্গে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শিশুটির ওপর হামলার অভিযোগ ওঠে।

শিশু আলী হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]