কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সরোয়ার আহমেদ রোমান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোমান কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দড়িসোম মধ্যেরচর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি দারাজে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টঙ্গীর দিক থেকে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জে আসছিলেন রোমান। কামারবাড়ি এলাকায় একটি অজ্ঞাত গাড়িকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ভবনে ধাক্কা দেন। এতে তিনি আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল হোসাইন তাঁকে মৃত অবস্থায় পান। হাসপাতাল কর্তৃপক্ষ পরে বিষয়টি পুলিশকে অবহিত করে। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।