কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:৪৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:৫১:১৪ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কে,বি, সি ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি আড়াই লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত

ছিলেন-ময়মনসিংহ-৩ (জামালপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ,কে, এম, ফজলুল হক মিলন, উপজেলা নির্বাহী অফিসার এ,টি, এম, কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়নু কবির মাস্টার, শিল্পপতি হারুন রশিদ খান, গাজীপুর জেলা বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক গোলজার হোসেন মোল্লা, কালীগঞ্জ উপজেলা ওলামা দলের আহবায়ক মাওঃ আলী

হোসেন প্রমুখ। খেলায় ভাঙ্গারী স্পোটিং ক্লাব, ময়মনসিংহ, জামালপুর 2-০ গোলে ঘাটার চর ক্রীড়া চক্র কেরানীগঞ্জ কে পরাজিত করেন চ্যাম্পিয়ন হয়। পরে অতিথীরা উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]