কুমিল্লায় পুকুরে ডু'বে দুই শিশুর মৃ'ত্যু

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:০৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:০৮:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত দুই শিশু হলো আবদুর রহমান (৫) ও মো. জুবায়ের (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে এবং জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে।

 

স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল আবদুর রহমান ও জুবায়ের। খেলতে গিয়ে একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে তল্লাশি চালালে ২ শিশুর মরদেহ ভেসে ওঠে। পরবর্তীতে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 

লালমাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইফুল ইসলাম বলেন, পানিতে পড়ে ২ শিশুর মৃত্যুর বিষয়টি সঠিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]