ফুলবাড়ীর সী'মা'ন্তে বিজিবি পৃথক পৃথক অ'ভি'যা'ন চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মা'দ'ক আ'ট'ক করে

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৪:৫৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৪:৫৫:৩৩ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার ভারত থেকে চোরা পথে আসা মাদক আটক করেন। গত ২২ শে অক্টোবর সুন্দুরা বিওপি চোরাচালান অভিযান চালিয়ে ২৮৬ বোতন যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৪২ হাজার ৯ শত টাকার, গত ২৩ শে অক্টোবর চৌঠা বিওপি ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৪৩ হাজার ৯ শত ৫০ টাকা, গত ২৪ শে অক্টোবর মহোনপুর বিওপি ১৯০ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা, মণিপুর, বিরামপুর, তাজপুর

বিওপি পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ হাজার ৬ শত ২০ টি নেশা জাতীয় ট্যাবলেট এবং ৪৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ২ লক্ষ ৯০০ শত টাকা, গত ২৬ শে অক্টোবর বড়গ্রাম বিওপি ১ হাজার ৬ শত ০৩ পিস নেশা জাতীয় ট্যাবলেট যার মূল্য ১ লক্ষ ২৮ হাজার ২শত ৪০ টাকা, খানপুর, মহোনপুর বিওপি ৩ টি মাদক চোরাচালান অভিযান চালিয়ে ৬ শত ৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ যার মূল্য ৯৫ হাজার ৪ শত টাকা। আটকের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির
অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পি.এস.সি) এর সাথে কথা বললে তিনি জানান, মাদকের বিষয়ে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]