সাগর-রুনি হ'ত্যার ঘটনায় টাস্কফোর্স প্রধানকে নথিসহ তলব হাইকোর্টের

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:৪৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:৪৪:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটির প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী বছরের ২৭ এপ্রিল তাকে প্রয়োজনীয় নথিপত্রসহ আদালতে হাজির হতে বলা হয়েছে। একই দিন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহাকেও আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

পাশাপাশি, এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটিকে আরও ছয় মাস সময় দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি পর্যালোচনা এবং প্রতিবেদন দাখিলের বিষয়ে আদালত এ নির্দেশনা দেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]